Assamese mourns why everyone loved Zubin Garg so much

 অসম শোকস্তব্ধ কেন সবাই জুবিন গার্গকে এত ভালোবাসতেন? Assamese mourns why everyone loved Zubin Garg so much?


Zubeen garg
Zubeen garg





অপ্রকৃতিস্থ জুবিন গার্গ। টলমল অবস্থায় মঞ্চে উঠছেন , বেসুরো গাইছেন, গিটারে এলোমেলো হাত চলছে । এই ধরনের একাধিক ভিডিও গত কয়েক বছরে ভাইরাল হয়েছে। সেই পোস্টে কেউ কমেন্ট করছেন: 




কী করুণ পরিণতি । কেউ লিখছেন: দেখে খুব খারাপ লাগছে । আর অনেক অনেক মানুষ কটু কথা লিখেছেন, যেমন লেখেন প্রতিনিয়ত বিভিন্ন পোস্টে । দুঃখের বিষয় এঁরা বেশিরভাগ বাঙালি ।






তারা কেউ জানতেন না জুবিন কী জিনিস । আমিও জানতাম না। আসলে বাঙালি এখন আইকনশূন্য । নিভে যাওয়া শেষ প্রদীপ সৌমিত্র চট্টোপাধ্যায় । তাই আইকন বিষয়টা কী, এই মুহূর্তে বাঙালি সেটা বোঝে কম ।







জুবিনের মৃত্যুতে অসমে প্রায় রাষ্ট্রীয় শোক। গত দুদিন ধরে সব স্তব্ধ । শোকে মানুষ এতটাই বিহ্বল যে সুইগি, জোমাটো-সহ সমস্ত অ্যাপ সার্ভিস বন্ধ রাখতে হয়েছে। কেন? কী এমন করেছেন জুবিন?



আসলে, কিছু মানুষ সত্যিই ঈশ্বরের আপন সন্তান হন । যেমন জুবিন । ঠিক কী কারণে আবালবৃদ্ধবনিতার কাছের মানুষ ছিলেন তিনি কেউ জানে না । কেন ধর্ম, বর্ণ, রাজনীতির ঊর্ধ্বে উঠে জুবিনকে সবাই ভালোবাসতেন, কেউ জানেনা । কিন্তু বাসতেন। সবাই জুবিনকে ভালোবাসতেন। 





জুবিন এমন একজন ছিলেন, যাঁর কফিন কাঁধে নিয়ে অসমের মুখ্যমন্ত্রী তাঁর গান গাইছেন । যাঁর মৃত্যুতে অসমের ডিজিপি নিজে রাস্তায় নেমে ভিড় সামলাচ্ছেন । পুলিশকর্মীরা হাউ হাউ করে কাঁদছেন। 


Video 👉



জুবিন এমন একজন ছিলেন যিনি বিহুর সময়ও মঞ্চে হিন্দি গান গাইতেন । যেখানে ULFA ফতোয়া জারি করেছিল যে বিহুর সময় অসমে কেবল অহমিয়া গান চলবে । জুবিনকে ULFA-ও চটাতো না।





জুবিন এমন একজন ছিলেন যিনি সারারাত সারাদিন মদ খেতেন । মঞ্চে উঠে উল্টোপালটা গাইতেন। মঞ্চে বেহুঁশ হয়ে ঘুমিয়েও পড়তেন । যাকে তাকে গালাগালি করতেন। যাঁর মুখে কিছু আটকাত না। অথচ সবার জন্য জুবিনের কাছে ছিল অবারিত দার। সবাই জুবিনের সব দোষ ক্ষমা করে দিতেন। যিনি CAA ও NRC বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন। যিনি এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও সরকারবিরোধী বক্তব্য রাখতে পিছপা হননি।






আসলে জুবিন কী ছিলেন, কেন জুবিনকে নিয়ে এত উন্মাদনা, তার কোনও উত্তর নেই । কেন জুবিনের মৃত্যুতে সুদূর অরুণাচল প্রদেশের গলিতে গলিতে তাঁর ছবি সাজিয়ে মানুষ প্রার্থনা করছেন (ছবি ৩); কেন তাঁর শেষযাত্রায় অংশ নিতে লাখো মানুষ কান্নাকাটি করে রাস্তায় নেমেছেন (ভিডিও ১ ও ২); কেন তাঁর কফিন একবার ছুঁয়ে দেখতে মানুষ এত পাগলের মতো রাস্তায় ছুটছেন; আমরা জানি না, বুঝি না। পারবও না।


আসলে, কিছু মানুষ সত্যিই ঈশ্বরের আপন সন্তান হন । যেমন জুবিন ।




More related article :

Zubeen Garg The life songs and story



Amitabh Bachchan The Living Legend of Indian Cinema




Comments

Popular posts from this blog

Salman Khan biography in English

Satyajit Ray A Master of World Cinema